অপরাধ, আইন, মানবতা

জুলাই গণহত্যার মামলা: ২২ আসামির অভিযোগ গঠনের আদেশ বহাল

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছয় হত্যা ও শতাধিক মানুষকে আহত করার মামলায় ২২ আসামির অভিযোগ গঠনের আদেশ বহাল রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

পূর্বধলায় শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসার পরিচালক গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসার প্রতিষ্ঠাতা ও ফার্মেসির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুর বাবার মামলায় অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

কাশ্মীরে চার মাসে ৯০ জন নিহত, নিখোঁজ স্বজনদের খোঁজে পরিবারের হাহাকার

পাকিস্তান-শাসিত কাশ্মীরে জুন থেকে অক্টোবরের শুরু পর্যন্ত সহিংসতায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। নিখোঁজ, বেআইনি আটক ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগের তদন্ত দাবি উঠেছে।

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে নোমান আলী নামে এক যুবক নিহত হয়েছেন। চোরাকারবারিদের হামলার দাবি বিজিবির। ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন স্বজনেরা।

ঠাকুরগাঁওয়ে দুই আসামির মুক্তির দাবিতে থানা ঘেরাও

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জমিসংক্রান্ত মামলায় গ্রেপ্তার দুই ব্যক্তির মুক্তির দাবিতে থানা ঘেরাওয়ের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। পরে আদালত দুজনকে জামিন দেন।
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
spot_img

Hot Topics