পোল্যান্ডে আউশভিটজ-এর  স্মরণ অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে যোগ দিলেন ব্রিটেনের রাজা চার্লস


সোভিয়েত বাহিনীর হাতে আউশভিটজ-এর মুক্তির ৮০ বছর পূর্তিতে স্মরণ-অনুষ্ঠান পালিত হচ্ছে পূর্বতন মৃত্যু-শিবিরের স্থানে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্দার ডি ক্রু, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্দার স্টাব, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদা ও ফার্স্ট লেডি আগাতা কর্নহাউজার দুদা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রো, ডেনমার্কের রাজা দশম ফ্রেডারিক ও রানি মেরি, স্পেনের রাজা ফিলিপ ও রানি লেতিজিয়া এবং রাজা চার্লস।

সোমবারের অনুষ্ঠানটিকে শেষ উদযাপন হিসাবে বিবেচনা করা হচ্ছে যেখানে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন।

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলের এই স্থানে জার্মানির নাৎসি বাহিনী প্রায় ১০ লক্ষ ১ হাজার মানুষকে হত্যা করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ছিল জার্মানদের দখলে।

একাধিক গ্যাস চেম্বারে ঢুকিয়ে ব্যাপক হারে হত্যা করা অধিকাংশ নির্যাততই ছিলেন ইহুদি, তবে জার্মানরা অনেক পোল্যান্ডবাসী, রোমা, সোভিয়েত যুদ্ধবন্দি, সমকামী ও অন্যান্যদের হত্যা করেছিল; নাৎসিদের জাতিবিদ্বেষী মতাদর্শের আওতায় এদেরকে নিশ্চিহ্ন করা হয়।

–ভয়েজ অব আমেরিকা

spot_img
spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles