‘জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটে ফেলা’

ক্ষমতায় যাওয়ার জন্য দলটির ‘উচ্চাভিলাষ’ তৈরি হয়েছে বলে মন্তব্য প্রতিমন্ত্রী নুরুল হক নুরের

জামায়াতে ইসলামীর উত্থান বাংলাদেশকে ‘ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে’ এবং দেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, “জামায়াতের এখন ক্ষমতায় যাওয়ার জন্য অত্যন্ত একটা উচ্চাভিলাষ তৈরি হয়েছে। এটা আমাদের সচেতন তরুণ, প্রগতিশীল জনসমাজকে মাথায় রাখতে হবে। কারণ জামায়াতের উত্থান মানেই দেশকে একটা ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের অস্তিত্বকে একটা সংকটের মধ্যে ফেলা।”

সরকারবিরোধী কর্মসূচি নিয়েও কথা বলেন নুর

বর্তমান সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলোর আন্দোলন কর্মসূচি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “এখন তো আর সেই ফ্যাসিবাদ নেই। এখন একটি গণতান্ত্রিক সরকার, সবেমাত্র এ সাড়ে ছয় মাসের মতো দায়িত্ব পালন করছে। এখন এ সরকারের বিরুদ্ধে যদি লংমার্চ কিংবা এ ধরনের কর্মসূচি বিরোধী দল দেয়, তাহলে এর মাধ্যমে কিন্তু পতিত ফ্যাসিস্টরা ফিরে আসার একটা সুযোগ পাবে।”

বিচ্ছিন্ন ঘটনার পেছনে কারা, সরকার দেখছে

দেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে এসবের পেছনে উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতা রয়েছে কি না, তা সরকার খতিয়ে দেখছে বলে জানান নুরুল হক নুর।

তিনি বলেন, “এ যে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এগুলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ ঘটাচ্ছে কিনা, দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থা এর সঙ্গে জড়িত কিনা, এই বিষয়টি সরকার দেখছে।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী যখন প্রথম রাষ্ট্রীয় সফরে চীন এবং মালয়েশিয়া সফর করেছিলেন, তখন কিন্তু একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হয়েছিল। অর্থাৎ প্রধানমন্ত্রীর চীন এবং মালয়েশিয়া সফরকে যারা ভালোভাবে নেয়নি।”

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles