আওয়ামী লীগ আমলে চাকরি হারানো ১৫২২ পুলিশ সদস্য চাকরিতে পুনর্বহাল

আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (৮ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালসংক্রান্ত ১ হাজার ৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে তাদের বিষয়ে বিবেচনা করা সম্ভব হয়নি।

আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “চাকরিতে পুনর্বহালসংক্রান্ত আবেদনগুলোতে পর্যালোচনার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। যাঁরা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন, তাঁদের চাকরিতে পুনর্বহালের জন্য পুলিশ সদর দপ্তর থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাঁরা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি, তাঁদের বিষয়ে আইনি বাধা থাকায় তাঁদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি।”

গত ৩১ জানুয়ারি পুলিশ সদরদপ্তর জানায়, চাকরি ফিরে পেতে ১ হাজার ৫২২ পুলিশ সদস্য আবেদন করেছেন। দশ দিন পর তাদের সবারই আবেদন গ্রহণের তথ্য দিল দপ্তর।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ অগাস্ট চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিগত ১৫ বছরে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

–ভয়েজ অব আমেরিকা

spot_img
spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles