দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত জামায়াত নেতার মৃত্যু

 

জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা খোদা বক্স সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শীতলাই আলিম মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক ও দিনাজপুর-১ আসনের (বীরগঞ্জ-কাহারোল) জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ছিলেন।

আজ রোববার (৮ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টা তিনি রংপুর কমিউনিটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, ১ কন্যা, ১ পুত্র সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহুর্তেই বীরগঞ্জ ও কাহারোল এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এর আগে গত শনিবার বিকালে দিনাজপুর সরকারি কলেজ মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হোন মাওলানা খোদা বক্স। বীরগঞ্জ থেকে দিনাজপুর শহরে আসার পথে এ দূর্ঘটনায় ঘটে। দূর্ঘটনায় আহত হবার পর স্থানীয়রা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে মাওলানা খোদা বক্স’র স্বজন ও সাংগঠনিক শুভাকাঙ্খীরা হাসপাতালে ছুটে আসেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে ভর্তি করা হয়। সন্ধ্যায় আরো উন্নত চিকিৎসার জন্য রংপুর কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার একটি অপারেশন সম্পন্ন করা হয়।এরপর গতকাল রোববার চিকিৎসকগণের পরামর্শে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বিকালে এয়ার এম্বুলেন্স প্রস্তুত করে তাকে উঠানোর প্রাক্কালে মাওলানা খোদা বক্স ইন্তেকাল করেন।

মাওলানা খোদা বক্সের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, সেক্রেটারী কামরুল হাসান রাসেল, বীরগঞ্জ উপজেলা আমীর ক্বারী আজিজুর রহমান, সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম, কাহারোল উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারী আব্দুর রাজ্জাক। পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

spot_img
spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles