গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীর মিছিল; দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে পুলিশ

ঢাকার গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী। মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার এবং পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।

মিছিল ছত্রভঙ্গ করতে রাবার বুলেট

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, বেলা পৌনে ১২টার দিকে ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের করার চেষ্টা করা হয়।

পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে দাবি করেন ওসি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকশ মানুষকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করতে দেখা গেছে। পুলিশকে রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করতেও দেখা যায়।

পাঁচটি ককটেল উদ্ধারের দাবি পুলিশের

ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন গুলশান থানার ওসি। একই স্থান থেকে পাঁচটি ককটেল উদ্ধারের দাবিও করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তাদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles